কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাতারও জানত ইসরায়েল হামলা করবে, দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতার আগে থেকে জানত। দোহাকে এ তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

মঙ্গলবার লিভিট বলেন, ট্রাম্প প্রশাসনকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে—ইসরায়েল হামাসের ওপর আক্রমণ চালাবে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহার একটি অংশে অবস্থিত। বিষয়টি জেনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে ওঠে। কারণ, কাতারের ভেতরে একতরফাভাবে বোমা হামলা হবে। একটি সার্বভৌম দেশ এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কাতার। তারা শান্তির জন্য আমাদের সঙ্গে কঠোর এবং সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিচ্ছে। তবে গাজায় বসবাসকারীদের দুর্দশা থেকে লাভবান হামাসকে নির্মূল করার জন্য লক্ষ্যবস্তুটি অনুমোদনের যোগ্যতা রাখে।

লিভিট আরও বলেন, ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আসন্ন আক্রমণ সম্পর্কে কাতারিদের অবহিত করার নির্দেশ দেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় তিনি রোমাঞ্চিত নন; বরং হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলের হামলার পরিধি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।

সাংবাদিকরা যখন ট্রাম্পকে কাতারে হামলার বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন, আমি পুরো ঘটনা নিয়ে রোমাঞ্চিত নই। এটি কোনো ভালো পরিস্থিতি নয়। তবে আমি বলতে চাই, আমরা জিম্মিদের ফেরত চাই। কাতারে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুশি নই।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১০টি গোলা নিক্ষেপ করা হয়। এ সময় কাতারের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X