কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি সিনেট ভবনের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ক্যাপশনে তিনি এ বিষয়ে কথা বলেন।

পোস্টে সারজিস লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি 'গণেশ চন্দ্র রায় সাহস' যেই ব্যবহার করেছে, সেটা রীতিমতো বেয়াদবি।

যে জানে না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই।

কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে। ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত-শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি-ছাত্রদলও করেছে।

সারজিস বরেন, যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই-তোকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X