বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ভিন্ন রূপে ছোট পর্দায় আভেরী

আভেরী সিংহ রায়। ছবি : সংগৃহীত
আভেরী সিংহ রায়। ছবি : সংগৃহীত

দর্শকদের চমকে দিতে ফের ছোটপর্দায় হাজির হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী আভেরী সিংহ রায়। ‘ভুতু’ আর ‘কৃষ্ণকলি’র মিষ্টি নায়িকা এবার পুলিশের খাকি পোশাকে একেবারে অন্য রূপে পর্দায় আসতে চলেছেন । জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ আভেরীকে দেখা যাবে ইন্সপেক্টর নীলিমার চরিত্রে, তার সঙ্গে থাকছেন ঋষি কৌশিক ও রুকমা রায়। এবার খুন, রহস্য আর রোমাঞ্চের জালে জড়িয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তার চরিত্রটি বেশ রহস্যময়। বেশিরভাগ সময় তিনি ছদ্মবেশে ফুড ব্লগার হিসেবে তদন্ত চালাবেন। কেন তিনি নিজের পরিচয় গোপন করে আছেন, সেই রহস্যের জট খুলবে ধারাবাহিকের গল্পে।

সম্প্রতি আভেরী তার নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে তাকে একদিকে পুলিশের পোশাকে এবং অন্যদিকে সাধারণ পোশাকে দেখা গেছে, যা তার চরিত্রের ভিন্ন দিক তুলে ধরে।

আভেরীকে সবশেষ 'তেঁতুলপাতা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। খুব শিগগির হইচই প্ল্যাটফর্মে তার নতুন সিরিজ 'ভূত তেরিকি' মুক্তি পাচ্ছে। এটি একটি ভৌতিক কমেডি সিরিজ, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। ১২ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X