বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফের আইনি বিপাকে আল্লু আর্জুন

আল্লু আর্জুন । ছবি : সংগৃহীত
আল্লু আর্জুন । ছবি : সংগৃহীত

ফের আইনি বিপাকে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। জুবিলি হিলসে তার পারিবারিক বহুতল ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। শোনা যাচ্ছে, পুরো ভবনই নাকি বেআইনিভাবে নির্মিত। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশন (জিএইচএমসি) ইতিমধ্যেই পাঠিয়েছে নোটিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুবিলি হিলসে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এই বহুতলেই সপরিবারে থাকেন অভিনেতা। জিএইচএমসি-এর দাবি, বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের পর এই বহুতলকে বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি ‘শোকজ’ নোটিশ পাঠানো হয়েছে।

জিএইচএমসি জানিয়েছে, ১১০৩৪ বর্গফুটের জমিতে পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারটি ফ্লোর) ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে পরিদর্শনে দেখা যায়, বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

জিএইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শানোর জন্য আল্লু আর্জুনকে নির্দেশ দিয়েছে। যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তবে বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দুই বছর আগে নির্মিত এই বহুতলে অভিনেতার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আল্লু বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

উল্লেখ্য, এর আগেও আল্লু অর্জুন বিতর্কে জড়িয়েছিলেন। গত বছর তার সিনেমা ‘পুষ্পা টু’-এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তাকে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X