কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানাল পাকিস্তান। ছবি: সংগৃহীত
কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানাল পাকিস্তান। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এই হামলাকে অধিক ভয়াবহ উসকানি বলে জানিয়েছে ইসলামাবাদ। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব হুমকির মুখ পড়বে। খবর জিও নিউজ

এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ বলেন, এই হামলা বেআইনি ও জঘন্য। কারণ একটি বেসামরিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা লঙ্ঘিত করেছে।

তিনি বলেন, এ ধরনের আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক। এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এ হামলার ফলে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কাতারের নেতৃত্বের প্রুতি সংহতি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাতারের সঙ্গে রয়েছি, পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। তিনি বলেন, এটি পুরোপুভিাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

হামাস বহুদিন ধরে রাজনৈতিক ঘাঁটি হিসেবে কাতারে অবস্থান করছে, এবার সেখানেই হামলা চালাল ইসরায়েল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে, যা কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

দোহার মুখপাত্র মাজেদ আল আনসারি, ‘এক্স’-এ বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণকে কাতার কোনোভাবেই সহ্য করবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ও হামলা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে ‘সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ বলে অভিহিত করেন এবং সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১০

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১১

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১২

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৩

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৪

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৫

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৬

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৭

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৮

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৯

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

২০
X