কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আরব দেশগুলো একজোট হলে ফিলিস্তিনিদের অবস্থা এমন হতো না : আসিফ নজরুল 

অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আরব দেশগুলো একজোট হলে ফিলিস্তিনিদের এমন করুণ অবস্থা হতো না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। রোববার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানান তিনি।

আসিফ নজরুল লিখেছেন, ‘ফিলিস্তিনি শিশুদের ভিডিও ক্লিপস্ ভেসে আসে ফেসবুকে। চোখে মুখে রক্ত, কপালে ব্যান্ডেজ, মৃত ভাইকে শেষ আদর, আমার মা কোথায়- বলে বুকফাটা কান্না। আমি একটাও দেখি না ঠিকমতো। একপলক দেখেই বুক দুমড়ে মুচড়ে ওঠে। কিছুক্ষণ কোনো কাজ করতে পারি না। অনেক বড় বড় কথা বলতে পারি আমি ফেসবুকে। ধুয়ে দিতে পারি পশ্চিমা রাষ্ট্রগুলোকে। কিন্তু কী লাভ তাতে, কী হবে তাতে?’

তিনি আরও লিখেছেন,‘ফিলিস্তিনিদের জন্য কিছু করার সত্যিকার ক্ষমতা আছে আরব দেশগুলোর। তারা একজোট হয়ে রুখে দাঁড়ালে কখনো এমন করুণ অবস্থা হতো না ফিলিস্তিনিদের। আমার বেশি রাগ লাগে এদের ওপর। আমি একজন সামান্য মানুষ। আমার দোয়ার কী মূল্য আছে জানি না। তবু মন থেকে দোয়া করি আল্লাহ্ তুমি এই অবিচারের শেষ করো, দয়া করো ফিলিস্তিনি বাবা-মা আর শিশুদের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X