মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

নাশতা খেতে গিয়ে বিপাকে কোহলি!

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ১৩ বছর পর বিশ্বকাপের শিরোপা জয়। বিশ্বজয়ী ক্রিকেটারদের বরণ করে নিতে প্রস্তুত ভারতীয়রা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দল আটকে আছে বাবার্ডোজে।

একে তো দেশে ফেরা যাচ্ছে না, তার ওপর বিশ্বকাপ জয়ের পরও দিন দুয়েক পছন্দমতো খাবার পাচ্ছিলেন না বিরাট কোহলি। হ্যারিকেনে কারণে চাহিদামতো ব্যবস্থা করতে পারেনি বার্বাডোজের হোটেল কর্তৃপক্ষ।

বন্দিজীবনের এক সকালে নাশতায় পাউরুটি খেতে দেওয়া হয় ভারতীয় দলকে। সেই পাউরুটি সেঁকতে (গরম) গিয়ে বিপাকে পড়েন বিরাট কোহলি। পরিস্থিত বিবেচনায় হোটেলে অবস্থান করার সকল অতিথিদের জন্য একই সঙ্গে নাস্তার ব্যবস্থা করে হোটেল কর্তৃপক্ষ।

ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন নাশতা সারেন হোটেলে অবস্থান করা অন্য অতিথিরাও। স্বাভাবিকভাবে নিজের খাবার প্রস্তুত করে নিতে হয় কোহলিকেও। হোটেলের টোস্টারে পাউরুটি (গরম) সেঁকতে গিয়ে ঝামেলায় পড়েন তিনি।

টোস্টারে পাউরুটি দেওয়ার পর কী করতে হয় তা জানা ছিল না তার। কী করতে হবে তাও বুঝতে পারছিলেন না তিনি। টোস্টারের চার পাশ দেখে বোঝার চেষ্টা করছিলেন তার কী করা উচিত।

কিছুটা হতভম্ব দেখা যায় তাকে। পরে অন্য এক অতিথি কোহলিকে দেখিয়ে দেন কী করে টোস্টার ব্যবহার করতে হয়। তার পরামর্শে নিজেই পাউরুটি সেঁকে নেন তিনি।

গত ১ জুলাই সকালে নাশতা সারতে গিয়ে বিপাকে পড়া কোহলির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মজার মজার কমেন্টস করছেন কোহলির ভক্তরা।

ভারতের এক মাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি ট্রফি জেতার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ২০১১ সালে ওয়ানডে, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির তিন বৈশ্বিক আসরের ট্রফির সঙ্গে রয়েছে

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের রেকর্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইটের ৭ ম্যাচে ৭৫ বলে করেছিলেন ৭৫ রান।

তবে ফাইনালে খেলেন ম্যাচজয়ী ইনিংস। এতে ফাইনালে জেতে ম্যাচসেরার পুরস্কার। গত শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে ভারত।

প্রাকৃতিক দুর্যোগে আটকে থাকার পর আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারতীয় বিশ্বকাপজয়ী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X