স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ
জিম আফ্রো টি-টেন

মুশফিকের জোবার্গকে হারিয়ে শিরোপা ডারবানের

ডারবান কালান্দার্স জিম আফ্রো টি-১০ এর  চ্যাম্পিয়ন । ছবি : সংগৃহীত
ডারবান কালান্দার্স জিম আফ্রো টি-১০ এর চ্যাম্পিয়ন । ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসরের ফাইনালে ডারবান কালান্দার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় হারে শিরোপা খুইয়েছে বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিগমের দল জোবার্গ বাফেলোস। প্রথম কোয়ালিফায়ারে দলে থাকলেও এ ম্যাচের একাদশেই ছিলেন না মুশফিক।

শনিবার (২৯ জুলাই) হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে জোবার্গ। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডারবান।

২২ বলে ৪৩ রানের দাপুটে ইনিংস খেলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই। এ ছাড়া টিম সেইফার্টের ১৪ বলে ৩০, আন্দ্রে ফ্লেচারের ১১ বলে ২৯ ও আসিফ আলির ৯ বলে অপরাজিত ২১, দলকে শুরু থেকেই জয়ের পথে রাখে। জোবার্গের হয়ে ২ উইকেট নেন উসমান শিনওয়ারি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও টম ব্যান্টনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় জোবার্গ। হাফিজ ১৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করে আউট হন। ব্যান্টন ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রান করে ক্রিজ ছাড়েন। এ ছাড়া ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ২০ বলে ২২ রান করেন।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে এই ডারবানকেই হারিয়েই ফাইনালে পা রেখেছিল জোবার্গ। দলের জয়ে বড় অবদান রেখেছিলেন ইউসুফ। ২৬ বলে ৪ চার ও ৯ ছক্কায় ওই ম্যাচে তিনি অপরাজিত ৮০ রান করেন। ১০ বলে ২ চারের মারে ১৪ রান করে তাকে সঙ্গ দিয়েছিলেন মুশফিক। তবে এ টাইগার উইকেটরক্ষক ব্যাটারের জায়গা হয়নি ফাইনালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X