স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কী বার্তা দিচ্ছে মুশফিক-তাসকিনের দ্বন্দ্ব?

মুশফিকুর রহিমের প্রতি যেন চরম ক্ষুব্ধ তাসকিন আহমেদ!। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিমের প্রতি যেন চরম ক্ষুব্ধ তাসকিন আহমেদ!। ছবি : সংগৃহীত

এ কী কাণ্ড? মুশফিকুর রহিমের প্রতি যেন চরম ক্ষুব্ধ তাসকিন আহমেদ। সব দোষ যেন এক মুশফিকুর রহিমেরই। তাই রাজ্যের ক্ষোভ ঝাড়লেন তাসকিন!

শুধু তাই নয়? রাগে-ক্ষোভে মুশফিকুর রহিমকে কোনো রকমের পাত্তা না দিয়েই চলে গেলেন তাসকিন আহমেদ! মুশফিকুর রহিম যেন কিছুটা হতবিহব্বল! পকেট থেকে সেলফোন বের করে কার সঙ্গে যেন কথা বলার চেষ্টা করলেন। অন্যদিকে তাসকিন আহমেদ এসবে কোনো রকমের তোয়াক্কা না করেই নিজের মতো করে চলে গেলেন চড়া মেজাজ নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছোট্ট ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল। তবে এ বিষয়ে সঠিক কোনো উত্তর মিলছে না। যে কারণে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বাড়ছে। কেউ কেউ আবার দাবি করছে চলমান বিপিএলের পর নাকি জট খুলতে পারে।

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা দুই তারকা মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। চলমান বিপিএলেও পারফর্ম করছেন তারা। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিক খেলছেন রাজশাহীর জার্সিতে। ব্যাট হাতে ছন্দেও রয়েছেন তিনি। সর্বশেষ দুই ম্যাচে সিলেট এবং চট্টগ্রামের বিপক্ষে যথাক্রমে ৪০ এবং অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন দেশসেরা এই উইকেটরক্ষক।

অন্যদিকে, তাসকিন আহমেদ খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। বল হাতে তেমন ছন্দে নেই তাসকিন। সর্বশেষ পাঁচ ম্যাচে তার উইকেট মাত্র ৩টি। ইতোমধ্যে তার দল ঢাকা ক্যাপিটালসও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X