স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে বোনোর দৃঢ়তায় ফাইনালে মরক্কো

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাইব্রেকারের চাপের মুহূর্তে আবারও অটল প্রাচীর হয়ে দাঁড়ালেন মরোক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। তার বীরত্বেই গোলশূন্য ১২০ মিনিটের লড়াই শেষে নাইজেরিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক মরক্কো।

রাবাতে অনুষ্ঠিত সেমিফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানেই মরক্কোর হয়ে নায়ক বনে যান বোনো। নাইজেরিয়ার স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো অনিয়েমায়েচির নেওয়া দুটি শট ঠেকিয়ে দেন তিনি।

টাইব্রেকারের শুরুতে অবশ্য নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি মরক্কোকে চাপে ফেলেছিলেন। প্রথম শটে হামজা ইগামানের প্রচেষ্টা রুখে দেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি কাজে আসেনি। মরক্কোর হয়ে পঞ্চম ও নির্ধারণী শটটি সফলভাবে জালে পাঠান ইউসুফ এন-নেসিরি, নিশ্চিত করেন ফাইনালের টিকিট।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর আফকনের ফাইনালে উঠল মরক্কো। সর্বশেষ ২০০৪ সালে তারা ফাইনাল খেলেছিল, যেখানে তিউনিসিয়ার কাছে শিরোপা হাতছাড়া হয়। এবার স্বাগতিকদের লক্ষ্য—পাঁচ দশক পর মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ সেনেগাল।

অন্যদিকে হতাশ নাইজেরিয়াকে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। শনিবার তারা মুখোমুখি হবে মিশরের। সেমিফাইনালের ঠিক আগে টাইব্রেকারে নামার মুহূর্তে মাঠ ছাড়েন নাইজেরিয়ার তারকা ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। ম্যাচজুড়ে গোলের সামনে তাকে ভুগতে দেখা যায়। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা দল হয়েও এই ম্যাচে আক্রমণে নিষ্প্রভ ছিল সুপার ঈগলসরা।

ম্যাচের ১২০ মিনিটে উল্লেখযোগ্য সুযোগ ছিল হাতে গোনা। প্রথমার্ধের বড় একটা সময় কেটে যায় কোনো স্পষ্ট আক্রমণ ছাড়াই। মরক্কোর আশরাফ হাকিমির নেওয়া এক কর্নার থেকে পাঁচ গজের মধ্যে সুযোগ পেয়েছিলেন আয়ুব এল কাবি, কিন্তু সময়মতো শট নিতে পারেননি। পরে ইসমাইল সাইবারির দূরপাল্লার প্রচেষ্টা সামাল দেন নওয়াবালি।

নাইজেরিয়ার সুযোগ ছিল আরও কম। বক্সের ভেতরে বল পেলেও প্রথম স্পর্শে ব্যর্থ হন ওসিমেন। মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দের একটি হেড পোস্টের বাইরে দিয়ে গেলে তখনই বোঝা যাচ্ছিল—ম্যাচের নিষ্পত্তি সম্ভবত টাইব্রেকারেই হবে।

শেষ পর্যন্ত সেটাই হলো, আর টাইব্রেকারের মঞ্চে আবারও নায়ক হয়ে উঠলেন ইয়াসিন বোনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X