স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের ফেরার তারিখ জানাল বিসিবি

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। লিটন, নাহিদদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যের পিছনে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে দলের এই অভূতপূর্ব সাফল্যের পরেও হাথুরুসিংহেকে নিয়ে আলোচনা থেমে নেই। জাতীয় দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে।

পাকিস্তানে সিরিজ জয়ের পরই হাথুরুসিংহে দেশে ফিরেই চলে যান অস্ট্রেলিয়ায়। এরপর থেকেই তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে—তিনি কবে দেশে ফিরবেন এবং কবে দলের সঙ্গে যুক্ত হবেন। এই বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান, ‘হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনো শঙ্কা নেই, তিনি যথাসময়ে ফিরে আসবেন।’

এছাড়া আসন্ন ভারত সিরিজ নিয়ে ফাহিম বলেন, ‘পুরো দলকে পাওয়া যাবে, ইনজুরির কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন, তবে বাকিরা সবাই উপস্থিত থাকবেন।’

জাতীয় দলের অনুশীলন শুরুর তারিখও নিশ্চিত করেছেন ফাহিম। তিনি জানান, ‘৯ সেপ্টেম্বর থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। আবহাওয়ার কিছু সমস্যা হতে পারে, তবে আমরা সাধ্যমতো প্রস্তুতি নেব।’

প্রসঙ্গত, ভারত সফরে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে, যেখানে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬ অক্টোবর গোয়ালিয়রে এবং বাকি দুটি ম্যাচ ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X