বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাজকে নিয়ে যা বললেন পরী

পরী মনি ও শরিফুল রাজ I ছবি : সংগৃহীত
পরী মনি ও শরিফুল রাজ I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি—পরী মনি ও শরিফুল রাজ। বিবাহ বিচ্ছেদের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে থামেনি আলোচনা, কমেনি গুঞ্জন। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কি ভেঙে গিয়েছিল এই সম্পর্ক—এমন প্রশ্ন বারবারই উঠে এসেছে। অবশেষে দীর্ঘদিনের সেই কৌতূহলের পর্দা সরালেন পরী মনি। নিজেই জানালেন এমন কথা, যা নতুন করে আলোড়ন তুলেছে বিনোদন অঙ্গনে।

সম্প্রতি এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন এই সুন্দরী। সেখানেই রাজ এবং বিচ্ছেদের কারণ নিয়ে করা প্রশ্নে পরী মনি অকপট কথা বলেন। তিনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটেছে।’

সংসার টিকিয়ে রাখার চেষ্টা রাজের ছিল কী না জানতে চাইলে পরীমনি বলেন, ‘চেষ্টা যে করতে হয় এটাই তো জানেন না সে। বা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না।’

পরী মনি ও রাজকে নিয়ে বিনোদন জগতে একটা ভুল খবর ছড়িয়ে গেছে জানিয়ে পরীমনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাপার ছড়িয়েছে যে আমার জন্য সে বাচ্চার খোঁজ নিতে পারছে না, এটা খুবই একটা ভুল জিনিস।

‘আমি চাই রাজ নিজের উপর বিশ্বাস রাখুক, কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সে সেই দায়িত্ব নিজে উপলব্ধি করুক।’

উল্লেখ্য, শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে ২০১৫ সালে বড় পর্দায় পথচলা শুরু পরীমনির। এ সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন জায়েদ খান।

চলচ্চিত্রের আগে পরীমনি নাটকেও অভিনয় করেছেন। সর্বশেষ এ তারকার ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছিল।

চলতি বছরে পরীমনির মুক্তির অপেক্ষায় রয়েছে 'গোলাপ' ও 'ডোডোর গল্প' নামের দুই সিনেমা।

এদিকে ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর সঙ্গে তার সঙ্গে বিয়ের খবরটিও জানিয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ। পরীমনিও সে সময় জানান, তিনি মা হতে চলেছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। দুজনের ভাষ্য ছিল, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

এরপর কিছু বিষয়ে রাজ-পরীর মন কষাকষি হলেও তারা মিলেও গিয়েছিলেন। তবে কয়েক মাস আগে রাজের ফেইসবুক আইডি থেকে কয়েক চিত্রনায়িকার কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ হলে তা তাদের সংসারে ঝড় তোলে। রাজ বাড়ি ছাড়েন।পরী মনি ও রাজ আলাদা হওয়ার পর তারা একটি সংবাদমাধ্যমে এসে একে অপরের দোষারোপ করে নিজেদের পক্ষে সাফাই গান। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১০

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১১

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১২

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৩

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৫

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৬

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৭

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১৮

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৯

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

২০
X