পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

কক্সবাজারে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
কক্সবাজারে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ, দেশের মানুষ সেটি চায় না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এ দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল, বারবার বিএনপির নেতৃত্বেই তা পুনরুদ্ধার করা হয়েছে।

শহীদদের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদরা রক্ত দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষে ভোট চাই।

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, আমরা অবাস্তব কথা বলছি না। আমাদের লক্ষ্য শিক্ষিত বেকার তৈরি নয়, বরং কর্মক্ষম মানুষ তৈরি করা। আমরা ১৮ কোটি মানুষকে ৩৬ কোটি কর্মসংস্থানের হাত হিসেবে গড়ে তুলতে চাই।

পরিবেশ রক্ষায় বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বৃক্ষরোপণ করব, খাল খনন করব এবং প্লাস্টিকের ব্যবহার ও দূষণ কমাব। অথচ অন্যান্য দলের দেশের মানুষের জন্য কোনো পরিকল্পনা নেই, তারা ধর্মীয় বিভাজন তৈরিতেই ব্যস্ত।

বিগত সময়ে দেশে সৃষ্ট অর্থনৈতিক বিশৃঙ্খলা সমাধানে বিএনপিই সক্ষম দাবি করে তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন-মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X