স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে সরকার ও বিসিবি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম এ তথ্য জানান।

মাহবুব-উল-আলম বলেন, ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এবং আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক বিষয় তো জড়িয়ে আছেই, তবে সবার আগে আমাদের কাছে নিরাপত্তার বিষয়। উপদেষ্টা মহোদয় এরই মধ্যে বিসিবির সঙ্গে আলোচনা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশেই একটি টুর্নামেন্ট আয়োজন করার। বিসিবি সভাপতির মাধ্যমে আপনারা খুব শিগগির বিস্তারিত জানতে পারবেন।

তিনি আরও বলেন, সরকার সরাসরি টুর্নামেন্ট পরিচালনা না করলেও বিসিবির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন হবে। এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো, এখানে কেবল বিশ্বকাপের ১৫-২০ জন সদস্যই নন; বরং দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ও উদীয়মান ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবেন।

সবশেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সচিব বলেন, জাতীয় দলে তো শুধু সীমিত সংখ্যক খেলোয়াড়। একটি টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা প্রমিনেন্ট ক্রিকেটার আছেন, তাদেরও নিতে হবে। যাতে সবাই প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকতে পারে।

উল্লেখ্য, ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার ইস্যুতে বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে আইসিসি সাড়া না দেওয়াতেই এ পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশের। টি-টোয়েন্টির সর্বোচ্চ আসরে বাংলাদেশের খেলা হবে না বলে হতাশ বিসিবি আর দেশের ক্রিকেটপ্রেমীরাও। এরই পরিপ্রেক্ষিতে বিসিবি এমন কিছু করতে চাচ্ছে, যাতে দেশের ক্রিকেটে কিছুটা হলেও প্রাণ থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X