বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে রানির দাপট

রানি মুখার্জি I ছবি : সংগৃহীত
রানি মুখার্জি I ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির নীরবতা ভেঙে যেন বজ্রঝড়ের মতোই বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। দর্শকের অপেক্ষা, সমালোচকদের কৌতূহল—সবকিছুকে ছাপিয়ে গত শুক্রবার মুক্তি পাওয়া ‘মারদানি থ্রি’ শুরু থেকেই জানিয়ে দিল, এই কামব্যাক মোটেই সাধারণ নয়। মুক্তির প্রথম দুই দিনেই ভারতের বক্স অফিসে ১০ কোটি রুপি আয় করে ছবিটি প্রমাণ করেছে—রানি ফিরেছেন, আর তিনি ফিরেছেন ঝড় তুলতেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল। সেই তুলনায় সিরিজের তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

সব প্রতিকূলতা আর বড় বাজেটের দাপট উপেক্ষা করেই বক্স অফিসে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। সানি দেওলের সুপারহিট ‘বর্ডার টু’ যখন মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, তখনও রানী মুখার্জির সামাজিক প্রেক্ষাপটের এই থ্রিলারটি প্রমাণ করছে—শক্ত গল্প আর দৃঢ় অভিনয়ের সামনে কেবল বিস্ফোরণ নয়, বাস্তবের তীক্ষ্ণ সত্যও দর্শককে টানতে পারে। যুদ্ধের গর্জনের ভিড়েও তাই ‘মারদানি থ্রি’ আলাদা করে নজর কাড়ছে, আর রানীর এই প্রত্যাবর্তন যে দীর্ঘ দৌড়ের ঘোড়া, তা স্পষ্ট।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X