স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের বদলে মুশতাক?

মুশতাক আহমেদ ও চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
মুশতাক আহমেদ ও চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট দলে চন্ডিকা হাথুরুসিংহের কোচিং যুগ এখনো চলমান। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুখ আহমেদ চান এই যুগ শেষ হোক তাড়াতাড়ি। তবে হাথুরুর চুক্তি শেষ হতে এখনো বাকি আরও কিছু মাস। তবে সেই কয়েক মাস তিনি পাবেন কিনা তাই দেখার বিষয়। কারণ জোর গুঞ্জন সরিয়ে দেওয়া হতে পারে এই লঙ্কান কোচকে এবং তার বদলে নাকি দায়িত্ব পেতে পারেন পাকিস্তানের মুশতাক আহমেদ?

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানে সফল সফরের পর ছুটিতে গেছেন হাথুরুসিংহে, তবে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার দলের সঙ্গে থাকার কথা। সেই টুর্নামেন্টের পরই তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদ শেষ হবে। তবে তার আগেই তাকে সরিয়ে দিতে পারে বিসিবি। প্রশ্ন এখন, হাথুরুসিংহকে সরানো হলে বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ হিসেবে কে দায়িত্ব নেবেন?

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ সম্প্রতি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের চুক্তিতে কাজ করেছেন এবং পাকিস্তান সিরিজের সময় দিনভিত্তিক চুক্তিতে দলের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও আসন্ন ভারত সফরে মুশতাক থাকছেন না, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মুশতাক আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘আগামী তিন মাস আমার কিছু পারিবারিক ব্যস্ততা রয়েছে, যেমন আমার মেয়ের বিয়ে। এছাড়াও পাকিস্তানে তৃণমূল পর্যায়ে কোচিংয়ের কাজ রয়েছে। তবে আমার এজেন্ট ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলছে। আশা করি, তিন মাস পর বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারব।’

এখন প্রশ্ন উঠছে, মুশতাক আহমেদ কি বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী? উত্তরে তিনি বলেন, ‘প্রস্তাব এলে অবশ্যই ভাবব। তবে এখনই কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। আমার দিক থেকেও অনেক কিছু ভাবতে হবে। আমি এই দলের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করেছি। ভবিষ্যতে কোনো প্রস্তাব পেলে সেটি বিবেচনা করব।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X