বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দলে ফিরছেন মাহমুদউল্লাহ!

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

চলতি মাসে পাকিস্তানে শুরু হবে এশিয়ান ক্রিকেটের মেগা আসর এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ৩২ জন ক্রিকেটার নিয়ে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। যেখানে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অভিজ্ঞতার কারণে এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেতে পারেন মাহমুদউল্লাহ। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বিসিবির এই কর্মকর্তার জানান, মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটে একজন পরীক্ষিত খেলোয়াড়। এশিয়া কাপ এবং বিশ্বকাপের স্কোয়াডে থাকলে সেটি দলের জন্যই অনেক বড় পাওয়া হবে। এর অন্যতম কারণ হলো মেগা আসরে চাপ সামলে নিজের সর্বোচ্চটা দলকে দেওয়া অনেক কঠিন কাজ। তাই এশিয়া কাপের প্রাথমিক দল নির্বাচনে এগিয়ে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে থাকলে তা যে কোনো দলের জন্যই ভালো। কারণ সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে। এসব প্রতিযোগিতায় ভালো খেলোর সঙ্গে নিজেকে মানসিকভাবে শক্ত রাখাটাও খুবই জরুরি। তা ছাড়া মাহমুদউল্লাহ একজন অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে খেলে আসছে। এমনকি তিন চার মাস আগেও দলে নিয়মিত ছিল।’

তিনি আরও জানান, ‘কারা বিশ্বকাপে খেলবে আর কারা খেলবে না আগে থেকেই পরিকল্পনা করা হয়। বিশ্বের অনেক পরাশক্তিরা এভাবেই আগায়। কমপক্ষে ৬-৮ মাস আগেই পরিকল্পনা করে। তবে মাহমুদউল্লাহর জায়গায় যদি কোনো জুনিয়র বা যে কেউ দুর্দান্ত পারফর্ম করে সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। নির্বাচকমণ্ডলী, টিম ম্যানেজমেন্ট ঠিক করবে দলের কম্বিনেশন কেমন হবে। তবে অভিজ্ঞ ক্রিকেটাররা ফর্মে এবং ফিট থাকলে তা দলের জন্যই ভালো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X