স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসান ও মেহেদীর

হাসান মাহমুদ ও শেখ মেহেদী। ছবি : সংগৃহীত
হাসান মাহমুদ ও শেখ মেহেদী। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক ম্যাচ বাকি রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন পেসার হাসান মাহমুদ ও স্পিনার শেখ মেহেদী হাসান। সিরিজ জয়ের পর ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তারা। আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুজনই। তবে বাংলাদেশের বিপক্ষে সাফল্যের জন্য শীর্ষস্থান দখলে নিলেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন।

বুধবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদ শেষে বোলারদের তালিকায় ৩৮ ধাপ এগিয়ে হাসান এখন ৪৮তম স্থানে হাসান। ১৮ ধাপ এগিয়ে ২৩তম স্থান দখল করে নিলেন শেখ মেহেদী। তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে তাসকিন আহমেদ। তবে ব্যক্তিগত কারণে এ সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমান পেছালেন দুই ধাপ, তিনি ১৯তম স্থানে।

শীর্ষস্থান দখলে নেওয়া আকিল হোসেন তিন ধাপ এগিয়েছেন। পেছনে ফেলেছেন তিনি ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রাশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পাকে (চতুর্থ)। এ ছাড়াও পরিবর্তন এসেছে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। কদিন আগেই হ্যারি ব্রুকের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন জো রুট। আবারও নিজের সেরা কীর্তিতে ফিরেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X