স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে দল পেলেন না তাসকিন

তাসকিন আহমেদ। পুরোনো ছবি
তাসকিন আহমেদ। পুরোনো ছবি

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলামে বাংলাদেশের জন্য মিশ্র ছবি দেখা গেছে। একদিকে মোস্তাফিজুর রহমান রেকর্ড গড়ে বড় অঙ্কে দল পেলেও, অন্যদিকে অবিক্রীত থেকে গেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হন তিনি। মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে নাম লেখান মোস্তাফিজ।

মোস্তাফিজের দল পাওয়া শেষে নিলামের টেবিলে ওঠে তাসকিন আহমেদের নাম। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা এই ডানহাতি পেসারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে প্রথমবারের মতো আইপিএলে নাম লেখানোর সুযোগ আবারও হাতছাড়া হলো তাঁর।

এর আগেও একাধিক মৌসুমে তাসকিনের আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও বাস্তবে কখনো দল পাননি তিনি। এবারও সেই অপেক্ষা দীর্ঘ হলো বাংলাদেশের এই তারকা পেসারের জন্য।

বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন। এখন পর্যন্ত দুই ম্যাচে ৮ ওভার বল করে ৭৩ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেললেও পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি—তিন ম্যাচে ১১ ওভারে রান দিয়েছেন ১১৩, উইকেট নিয়েছেন চারটি।

আইপিএলের নিলামে মোস্তাফিজের সাফল্যের বিপরীতে তাসকিনের অবিক্রীত থাকা তাই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশারই নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X