স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএল চূড়ান্ত ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

পিএসএল ট্রফি। ছবি : সংগৃহীত
পিএসএল ট্রফি। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের আট ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগামী ১১ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে এই ড্রাফট অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো লাহোর, ইসলামাবাদ বা দুবাইয়ের বাইরে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ‘প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে’ বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাওহিদ হৃদয়।

পিএসএলে ১৯টি দেশের ৫১০ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। বিশেষ করে আইপিএলে দল না পাওয়া অনেক তারকা এবার পিএসএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা এবার পিএসএলে খেলার জন্য ড্রাফটে নাম লিখিয়েছেন। এর মধ্যে রয়েছেন:

- অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ক্রিস লিন

- নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল

- দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন

- শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, দাসুন শানাকা

- ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার, এভিন লুইস, কাইল মায়ার্স

- ইংল্যান্ড: জেসন রয়, অ্যালেক্স হেলস, ডেভিড মালান

- আফগানিস্তান: মোহাম্মদ নবী, মুজিব উর রহমান

সাধারণত পিএসএল ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়। তবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সময় আয়োজন করায় পিএসএলের সময়সূচি পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে নির্ধারণ করা হয়েছে। একই সময়ে চলবে আইপিএলের ১৮তম আসর। ফলে অনেক খেলোয়াড়কে পিএসএল ও আইপিএলের মধ্যে একটি বেছে নিতে হতে পারে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দল পাননি এমন অনেকেই এবার পিএসএলে ভালো পারিশ্রমিকের আশায় আছেন। এখন দেখার বিষয়, বাংলাদেশি তারকারা এবারের প্লেয়ার্স ড্রাফটে কতটা মূল্যায়ন পান এবং কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে সুযোগ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১০

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১২

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৩

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৪

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৫

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৬

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৭

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৮

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৯

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

২০
X