ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতি বিবেচনায় সাকিবকে নেয়নি রংপুর

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন হিসেবেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের দলটি। নতুন মৌসুমে সাকিব আল হাসানকে দলে রাখার চিন্তা ছিল রংপুরের। আলোচনার কথাও শোনা গেছিল। কিন্তু শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই দল ঘোষণা করেছে রংপুর। বাঁ হাতি অলরাউন্ডারকে দলে নেওয়ার ইচ্ছে থাকলেও দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নেয়নি বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ এক সংবাদ সম্মেলনে জার্সি উন্মোচনের পর এমনটাই জানান রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

আগস্টের আগে থেকেই দেশের বাইরে আছেন সাকিব। রাজনৈতিক পরিবর্তের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এতে করে দেশে ফেরার পথ আরও কঠিন হয়ে পড়েছে। যদিও বিদেশে খেলতে কোনো বাধা নেই সাকিবের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নাম লিখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। সেখানে সাকিবের খেলতে কোনো সমস্যাও নেই। তারপরও কেন নেওয়া হয়নি! সে ব্যাখ্যা এভাবে দিলেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান, ‘সাকিব আল হাসান বাংলাদেশের কেন, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি—এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’

ক্রিকেটার সাকিব নিষিদ্ধ নন। যেকোনো জায়গায় খেলার সুযোগ আছে তার। এই অলরাউন্ডারকে দলে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো বাধা ছিল না জানিয়ে তিনি আরও বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি না, এ বিষয়ে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি, তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবও পরিস্থিতি সম্পর্কে জানে।’

প্রথম আসরের শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলে সাকিবকে না পাওয়ার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠেও, ‘আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য গর্বের। সাকিব যে দলেই থাকুক না কেন, (সেই দল) অনেক লাভবান হবে। সেটা বাংলাদেশ অনেক বছর ধরেই হয়ে এসেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার সুযোগ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১০

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১১

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১২

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৩

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৬

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৭

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৮

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৯

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

২০
X