স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহ ইস্যুতে নান্নু-বাশারের পাল্টাপাল্টি বক্তব্য

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু (বাঁয়ে) এবং নির্বাচক প্যানেলের আরেক সদস্য হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু (বাঁয়ে) এবং নির্বাচক প্যানেলের আরেক সদস্য হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ১৭ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ দলের রিজার্ভ বেঞ্চ প্রস্তুত রাখতে আটজন ক্রিকেটারকে নিয়ে শিগগিরই বিশেষ ক্যাম্প শুরু করবে বিসিবি। এই আটজনের দলে মাহমুদউল্লাহর থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক প্যানেলের আরেক সদস্য হাবিবুল বাশার সুমন।

বিশ্বকাপের রিজার্ভ ব্যাংকের ক্যাম্পে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না- এমন প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, ‘থাকবে না কেন?’ অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী আটজনের ক্যাম্পে থাকবেন রিয়াদ। তবে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন মাহমুদউল্লাহর দলে থাকা নিয়ে জানান, দেখুন আমাদের একটা দল তো যাচ্ছেই।

চলতি মাসের শেষে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বিশ্বকাপ শুরু হতে এখনো দুই মাস বাকি রয়েছে। এই সময়ের মধ্যে অনেকে ইনজুরিতে পড়তে পারেন। এ সব বিষয় মাথায় রেখেই আমাদের পুলটা ৩০-৩২ জনের। সবাই যেন অনুশীলনে থাকে যাতে যখন যাকে দরকার হয় তাকেই পাওয়া যায়।

আপাতত ঘরোয়া ক্রিকেট মৌসুম না থাকার কারণে কেউ ক্রিকেট খেলছে না। তবে এই সময় সবাইকে অনুশীলনে রাখতে চেষ্টা করা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে শুরু হয়ে যাবে বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ প্রস্তুতি ক্যাম্প।

ইনজুরি আক্রান্ত তামিম ইকবাল জাতীয় দলের বিশ্বকাপ পরিকল্পনায় থাকলে মাহমুদ উল্লাহও কি থাকবেন সেই ক্যাম্পে? এ প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, ‘কে কে থাকবে, কোন আটজন থাকবে তা এখনো আমরা ঠিক করিনি। তবে ৩২ জনের পুল থেকে কেউ থাকবে নাকি বাইরে থেকে থাকবে সেটা হয়তো ঠিক করা হবে।’

অভিজ্ঞতার জন্য হলেও তামিমের মতো রিয়াদকে ফেরানোর দাবি অনেকেই তুলছেন। সাবেক অধিনায়ক সুমন জানান, ‘এর আগেও প্রশ্নটা ক্লিয়ার করা হয়েছে। এখন এশিয়া কাপের দল নিয়ে ভাবাই ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১০

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১১

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৩

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৫

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৬

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৭

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৮

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৯

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

২০
X