স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল নিলামে অবিক্রীত মাহমুদউল্লাহ–মুশফিক

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

বিপিএল নিলামে ব্যাট হাতে ভরসার নাম দুজনই। একজন অভিজ্ঞ ফিনিশার, অন্যজন দীর্ঘদিনের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব‍্যাটার। কিন্তু এবারের নিলামে সেই দুই সিনিয়র ক্রিকেটারের কারও প্রতিই আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম রাউন্ডেই অবিক্রীত থেকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল নিলামের ‘বি’ ক্যাটাগরিতে প্রথম নাম ওঠে মাহমুদউল্লাহ রিয়াদের। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই হাত তুলতে রাজি হয়নি। একই পরিস্থিতির শিকার হয়েছেন মুশফিকুর রহিমও। দীর্ঘদিনের অভিজ্ঞতা, বড় ম্যাচে পারফর্ম করার ইতিহাস—কোনোটিই এবার দলগুলোর মন গলাতে পারেনি।

এর আগে ‘এ’ ক্যাটাগরির নিলামে মোহাম্মদ নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই সিনিয়র তারকার অবিক্রিত থাকা।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে দ্বিতীয়বার তাঁরা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে। সেক্ষেত্রে তাঁদের ভিত্তিমূল্যও কমে আসবে। সেটিই হয়তো শেষ সুযোগ হতে পারে মাহমুদউল্লাহ–মুশফিকের জন্য।

ফরম্যাট ও কৌশলগত পরিকল্পনার কারণে দলগুলো কি অভিজ্ঞদের পেছনে বিনিয়োগে অনাগ্রহ? নাকি পারফরম্যান্স গ্রাফই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে—এ নিয়ে এখনই ক্রিকেট মহলে চলছে আলোচনা। তবে স্পষ্ট একটি বিষয়—অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যত এখন অনেকটাই নির্ভর করছে পুনরায় নিলামে তাঁদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাবের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X