ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:১৮ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

জোড়া সেঞ্চুরিতে মুমিনুলের পাশে শান্ত

জোড়া সেঞ্চুরির পর শান্ত । ছবি : সংগৃহীত
জোড়া সেঞ্চুরির পর শান্ত । ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অনবদ্য নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির অনবদ্য রেকর্ড গড়লেন প্রতিভাবান এই ব্যাটার। নাজমুল হোসেন শান্তর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছিল শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন তিনি। আজ শান্তর এই কীর্তির সময় ক্রিজেই ছিলেন মুমিনুল

৫৪ রানে দিন শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। কালকের রানের সঙ্গে দ্রুতই বাউন্ডারি এবং সিঙ্গেলে খেলে ৭০ রান পেরিয়ে যান। তার এবং জাকির হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই বাংলাদেশের লিড ৪০০ পেরিয়ে যায়।

আজকের দিনেও আফগান বোলারদের বোলিং ছিল সাদামাটা। দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারে আফগানদের বাংলাদেশ একটি উইকেট দিয়ে আসে। ইব্রাহিম জারদান ও নাসির জামালের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে রানআউটের শিকার হয়ে ফেরেন জাকির হোসেন।

জাকির হোসেন আউট হওয়ার পর রান তোলার গতি একটু মন্থর হয়ে যায়। তবে শতরান তুলে নিতে বেশি দিন সময় নেননি বাংলাদেশের এই ব্যাটার। ১১৫ বলে ১৩ চারে এই মাইলফলক স্পর্শ করেন প্রতিভাবান এই ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১০

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১১

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১২

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৩

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৪

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৫

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৭

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৮

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৯

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

২০
X