বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ যদি ভোট দিতে না পারে, তাহলে এর দায়-দায়িত্ব ইউনূস সরকারকে বহন করতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। এর আগে পুরাতন পল্টন চায়ের গলি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর, পানির ট্যাঙ্কি, পুরানো পল্টন, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মো. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাসানী নারীমুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, ভাসানী জনশক্তি পার্টি বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসীম প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X