বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন নাহিদ-রিশাদ

নাহিদ রানা ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
নাহিদ রানা ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন রাত আটকে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের দুই উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। ইমিগ্রেশন সমস্যার কারণে বুধবার দুপুরে পৌঁছানোর পর দলের অন্য সদস্যরা বেরিয়ে গেলেও এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র না পাওয়ায় শুক্রবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বিমানবন্দরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, মূলত সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার পর যে জটিল পরিস্থিতির মধ্যে তারা ফিরেছিলেন, সেই প্রেক্ষাপটেই হয়তো এ ইমিগ্রেশন জটিলতা দেখা দিয়েছে।

এর আগে, গত ১০ মে পাকিস্তান থেকে সরাসরি দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ ও রিশাদ। এরপর চার দিন পার হতেই আবারও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দলের প্রথম বহরে যোগ দিয়ে তারা ফের দুবাইয়ে পৌঁছান। তখনই তাদের আটকানোর ঘটনা ঘটে।

বাংলাদেশ হাই কমিশন ও আমিরাত ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে শেষমেশ ছাড়পত্র পেয়েছেন দুই ক্রিকেটার বলে জানা গেছে। তবে এই সময়ের মধ্যে দলের অনুশীলনের দুটি দিন মিস করেছেন তাঁরা। বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ দলের প্রস্তুতি পর্বে ছিলেন না নাহিদ ও রিশাদ।

এই ঘটনার প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার একই মাঠে, একই সময়ে।

নাহিদ ও রিশাদের অনাকাঙ্ক্ষিত এই অভিজ্ঞতা মাঠের খেলায় কতটা প্রভাব ফেলবে, সেটি এখন সময়ই বলে দেবে। তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সফরের শুরুতেই এমন ঘটনায় কিছুটা ধাক্কা খেয়েছে প্রস্তুতি প্রক্রিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১০

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১১

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১২

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৩

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৪

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৫

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৮

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৯

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

২০
X