স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

নাহিদ রানা ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
নাহিদ রানা ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান-ভারতের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা অবশেষে থাবা বসাল ক্রিকেটে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অর্নিদিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর বাকি অংশ। ফলে দেশে ফিরে আসছেন পিএসএলে খেলা দুই বাংলাদেশি তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।

দুই তরুণ ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছিলেন পিএসএলে অংশ নিতে। শুরুতে বলা হয়েছিল, সংঘাত এড়াতে বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে। রিশাদ ও নাহিদ সেই প্রস্তুতি নিয়েই ছিলেন। তবে সামগ্রিক পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে খেলোয়াড়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। শুধু ক্রিকেটারই নয়, পাকিস্তানে কর্মরত ছিলেন দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলক—তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে।

বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস নিশ্চিত করেছেন, এই চারজন এরই মধ্যে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পিএসএলের চলতি আসরে রিশাদ হোসেন বল হাতে নজর কেড়েছিলেন। অভিষেকের অপেক্ষায় ছিলেন পেসার নাহিদ রানা। দুর্ভাগ্যবশত, মাঠে নিজেদের মেলে ধরার আগেই বাধা হয়ে দাঁড়াল যুদ্ধাবস্থা।

বর্তমানে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। অনেকেই খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, যার ফলে বিপাকে পড়ে আয়োজকরা। পরিস্থিতির উন্নতি না হলে পিএসএল আবার শুরু হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এখন সবচেয়ে বড় স্বস্তির খবর—রিশাদ ও নাহিদ সুস্থ ও নিরাপদ অবস্থায় দেশে ফিরছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X