স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই শান্ত

ট্রফির সাথে দুই দলের অধিনায়ক।  ছবি : সংগৃহীত
ট্রফির সাথে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

শারজাহের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন নেতৃত্বে নতুন পথচলার সূচনা করছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি রাত ৯টায় শুরু হবে।

এই সিরিজ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে একটি নতুন যুগের সূচনা হচ্ছে। প্রথমবারের মতো পূর্ণকালীন অধিনায়ক হিসেবে মাঠে নামছেন লিটন দাস, আর সহ-অধিনায়কের দায়িত্বে আছেন শেখ মাহেদী হাসান। ভবিষ্যতের দিকে তাকিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এই পরিবর্তন এনেছে বিসিবি, যার লক্ষ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে নতুন এই পথ চলার ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি লিটনের। প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। উইকেট বেশ কিছুদিন ব্যবহৃত না হওয়ায় বোলারদের সহায়ক হতে পারে বলে মনে করছেন তিনি। অন্যদিকে লিটন জানান, সুযোগ পেলে তিনি আগে ব্যাট করতে চাইতেন। কারণ, তার মতে দ্বিতীয় ইনিংসে উইকেট ধীর হয়ে পড়তে পারে।

বাংলাদেশ দলে আজ রয়েছেন মোস্তাফিজুর রহমানও, যিনি ম্যাচ শেষেই ভারতের উদ্দেশে রওনা হবেন আইপিএলের বাকি ম্যাচ খেলতে। বিসিবি তাকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অনুমতি দিয়েছে।

বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন লিটনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তার মতে, লিটনের রয়েছে নেতৃত্বের সব গুণ—দলকে উজ্জীবিত করার ক্ষমতা, কৌশলগত বোঝাপড়া এবং খেলার পরিস্থিতি মূল্যায়নের দক্ষতা।

ঘরের মাঠে আত্মবিশ্বাসী আমিরাত দলও নতুনদের সুযোগ দিচ্ছে। আজ তিনজন খেলোয়াড়ের অভিষেক হচ্ছে তাদের হয়ে। টানা জয় নিয়ে ফর্মে থাকা দলটি চমক দেখাতে প্রস্তুত।

বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পরিসংখ্যানে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩ জয় বাংলাদেশের। তবে আমিরাতের পরিচিত কন্ডিশন ও নবীন দল নিয়ে আজ তারা দিতে পারে জোরালো প্রতিদ্বন্দ্বিতা।

বাংলাদেশ একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, তানভির ইসলাম, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাত একাদশ-

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, সানচিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মাতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১০

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১১

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১২

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৪

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৫

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১৬

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

১৭

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১৮

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১৯

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

২০
X