ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর পর মুমিনুলের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ৬০০

মুমিনুল এবং লিটনের ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের । ছবি : সংগৃহীত
মুমিনুল এবং লিটনের ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের । ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে আধিপত্য দেখান নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুই জনের বিদায়ের পর সেই আধিপত্য ধরে রেখেছেন মুমিনুল হক ও লিটন কুমার দাস। দুই জনের অবিছিন্ন বড় জুটিতে বাংলাদেশের লিড ৬০০ ছাড়িয়েছে। চা বিরতিতে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৮ রান। মুমিনুল ৯৫ ও লিটন ৪৮ রানে অপরাজিত আছেন।

প্রায় দেড়শত বছরের টেস্ট ইতিহাসে ছয়শর বেশি লক্ষ্য দেওয়ার ২১তম ঘটনা হতে যাচ্ছে এটি। সবশেষ ২০১৯ সালের ব্রিজটাউন টেস্টে ইংল্যান্ডকে ৬২৮ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ লক্ষ্যের বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের। ১৯৩০ সালে টাইমলেস টেস্টের যুগে ওয়েস্ট ইন্ডিজকে ৮৩৬ রানের লক্ষ্য দিয়েছিল তারা।

নিজের দ্বাদশ সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুমিনুল। তিনি অপরাজিত আছেন ৯৫ রানে। নজর এখন তার দিকেই সবার। ২০২১ এর শ্রীলঙ্কা টেস্টের পর তার আর কোন সেঞ্চুরি নেই। এর মধ্যে পেরিয়ে গেছে ২৬ ইনিংস। ক্রিজে তার সঙ্গী হিসেবে আছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের সংগ্রহ ৪৮ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X