স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

লিটন দাসের সঙ্গে সতীর্থরা। ছবি : সংগৃহীত
লিটন দাসের সঙ্গে সতীর্থরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রভাব দুই দেশের ক্রিকেটে বেশ ভালোভাবেই পড়েছে। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বমানের পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ।

বিসিসিআইয়ের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতে ম্যাচ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। সরকারের তরফ থেকে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার প্রজ্ঞাপনও জারি করা হয়। দুই দেশের সম্পর্ক যখন উত্তেজনার চরম পর্যায়ে ঠিক তখনই বাংলাদেশি একাধিক ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে ভারতীয় ব্যাট কোম্পানি এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। স্পন্সর বাতিল বা চুক্তি নবায়ন না করার এই সিদ্ধান্ত বর্তমানে আগুনে ঘি ঢালার মতো।

লিটন কুমার দাসের ব্যাটের স্পন্সর এসজি। সামনের দিনগুলোতে এসজির স্টিকার থাকবে না তার ব্যাটে। কারণ ভারতীয় এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করছে না।

লিটনের মতো ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হকের সঙ্গেও প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করবে না বলে জানা গেছে। এই তিন ক্রিকেটারের এজেন্ট জানায়, এসজি চুক্তি নবায়ন করার পাকা কথা দিয়ে রেখেছিল। চুক্তি ‘বাতিল’ করার কোনো কারণ ব্যাখ্যা করেনি এসজি কোম্পানিটি। টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X