ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করছেন না বিসিবি প্রেসিডেন্ট ফারুক

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

বিসিবি প্রেসিডেন্টের পদ ছাড়ছেন না ফারুক আহমেদ। সরকারের অসন্তোষ থাকলেও নির্দিষ্ট কোনো কারণ না থাকায় পদত্যাগ করতে চান না বলে জানিয়েছেন তিনি। কালবেলাকে ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ নিয়ে হঠাৎ করে নাটকীয়তা তৈরি হয়। এরপর গত রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফারুক আহমেদ। সেখানে তার প্রতি সরকারের অসন্তোষের কথা জানানো হয়। যদিও ঠিক কোন কারণে অসন্তোষ, সেটা পরিষ্কার করা হয়নি। তারপরও বিষয়টি নিয়ে ভাবতে সময় নিয়েছিলেন ফারুক। এরপরই পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক ক্রিকেটারদের পরামর্শেই এমন সিদ্ধান্ত ফারুকের। ক্রিকেটের ক্ষতির কথা চিন্তা করেই ফারুককে পদত্যাগ না করতে অনুরোধ করেন সাবেকরা। এরপরই নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেন তিনি।

এমন পরিস্থিতিতে ফারুককে সরালেই বিপাকে পড়বে ক্রিকেট বোর্ড। সরকারি হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। তাই ফারুককে জোরপূর্বক সরানোর পথে হাঁটলে সেটা দেশের ক্রিকেটের ভবিষ্যতকে থমকে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X