স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফারুককে সরানোর পর মুখ খুললেন উপদেষ্টা আসিফ

ফারুক আহমেদ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সম্প্রতি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি’র (জাতীয় ক্রীড়া পরিষদ) মনোনয়নে পরিচালক হয়ে বিসিবির সর্বোচ্চ পদে আসীন হয়েছেন তিনি। তবে এই পরিবর্তন ঘিরে কয়েকটি প্রশ্ন উঠেছে—সরকারি হস্তক্ষেপে কি আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়বে বিসিবি? আর ঠিক কী কারণে সরানো হলো ফারুককে?

এই প্রসঙ্গে পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে শৃঙ্খলা ফেরানো এবং বিপিএলের অব্যবস্থাপনার দায়ে ফারুক আহমেদকে সরানো হয়েছে। এটি আইসিসির বিধান মেনেই করা হয়েছে। তাই বিসিবির ওপর নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই।’

এর আগে বৃহস্পতিবার বিসিবির ১০ সদস্যবিশিষ্ট বোর্ডের মধ্যে ৮ পরিচালক ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। চিঠিতে ফারুককে ‘স্বেচ্ছাচারী’ ও ‘আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। এরপর বৃহস্পতিবার (২৯ মে) রাতে এনএসসি তার পরিচালক পদ বাতিল করে।

এনএসসির মতে, ২০২৫ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ঘিরে অনিয়ম এবং অসচ্ছতা নিয়েই তৈরি হয়েছে এই সংকট। তদন্ত প্রতিবেদনে এসব অব্যবস্থাপনার দায় চাপানো হয়েছে ফারুক আহমেদের ওপর। তার অপসারণের পেছনে এটিই ছিল প্রধান কারণ।

উল্লেখ্য, ফারুক আহমেদও এনএসসি মনোনীত হয়েই বিসিবির সভাপতি হয়েছিলেন। এবার সেই একই ধারায় অপসারণের শিকার হলেন তিনি। অপসারণের আগে তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন, যেখানে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। তবে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানান এবং বলেন, “আমাকে কোনো ব্যর্থতার কারণ জানানো হয়নি। কেবল বলা হয়েছে, ‘উপরমহল আমাকে চায় না।’ এতে কোনো ক্রিকেটীয় যুক্তি নেই।”

অন্যদিকে, আমিনুল ইসলামকে বিসিবির কাউন্সিলর হিসেবে এনএসসি থেকে মনোনীত করার পরপরই দ্রুততার সঙ্গে তাকে বোর্ড পরিচালক করা হয়। এরপর পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এনএসসি যেকোনো কাউন্সিলরকে পরিচালক হিসেবে মনোনীত করতে পারে, এবং সে ক্ষমতাই প্রয়োগ করা হয়েছে।

যদিও আইসিসি এবং ফিফা বরাবরই ক্রীড়া সংস্থায় সরকারি হস্তক্ষেপকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে এসেছে। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভারতের ফুটবল ফেডারেশনও এমন হস্তক্ষেপে নিষেধাজ্ঞার শিকার হয়েছিল। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এমন কোনো শঙ্কা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X