স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

জাহানারা আলম। ছবি : সংগৃহীত
জাহানারা আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের আলোচিত যৌন হয়রানি অভিযোগের তদন্তে নতুন মোড় এসেছে। জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম নিজস্ব বক্তব্য ও দলিল উপস্থাপনে অতিরিক্ত সময় চাওয়ার পর তদন্তের মেয়াদ আরও বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে মনজুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে এখন আগের চেয়ে বেশি সময় পাবে স্বাধীন তদন্ত কমিটি।

মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ বিবরণ জমা দিতে ও প্রয়োজনীয় বক্তব্য দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেছেন। সে কারণেই তদন্ত কমিটির নির্ধারিত সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

এর আগে নারী জাতীয় দলের সাবেক নির্বাচক–ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা। বিষয়টি প্রকাশ্যে আসার পর বোর্ড তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যাদের ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল।

বিসিবি জানিয়েছে, জাহানারার অনুরোধ মেনে সংশোধিত সময়সীমা কার্যকর করা হয়েছে, এবং তারা আশা করছে ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X