স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হকি বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত এফআইএইচ হকি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৫–এর চ্যালেঞ্জার ট্রফি জিতে নেওয়ায় বাংলাদেশ হকি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রশংসা করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটি।

সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় বিসিবি জানায়, বৈশ্বিক আসরে দলের এমন দৃঢ়তা ও ধারাবাহিক পারফরম্যান্সে তারা গর্বিত। চ্যালেঞ্জার বিভাগে শিরোপা জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলেও উল্লেখ করা হয়।

ফাইনালে ইউরোপিয়ান শক্তি অস্ট্রিয়াকে ৫–৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব হকির আসরে প্রথমবারের মতো কোনো ট্রফি জয়ের স্বাদ পেল লাল–সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ হকি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জাগাবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের পথ তৈরি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বিসিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় দলের প্রতি শুভকামনাও জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X