স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ১৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন ইমন। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন ইমন। ছবি : সংগৃহীত

শেষ সুযোগ। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচই ভরসা বাংলাদেশের। আর সেই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো আগুন ঝরালেন পারভেজ হোসেন ইমন। তার ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস ও তানজিদ হাসানের কার্যকরী শুরুতে পাকিস্তানের সামনে দাঁড়িয়ে গেল বিশাল লক্ষ্য—১৯৬ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু তাদের সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল, তা বোঝাতে ইমন-তানজিদের ব্যাটই যথেষ্ট।

উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতেই আসে ১১০ রান মাত্র ১০.৪ ওভারে। ইমন তুলে নেন ২৭ বলে অর্ধশতক, শেষ পর্যন্ত তিনি করেন ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান। তানজিদও খেলেন ৩২ বলে ৪২ রানের কার্যকর ইনিংস।

উদ্বোধনী জুটি ভাঙার পর মিডল অর্ডারে লিটন দাস (১৮ বলে ২২) ও হৃদয়ের (১৮ বলে ২৫) ব্যাটে স্কোর এগিয়ে যেতে থাকে। তবে এক পর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ১৭.৫ ওভারে ১৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় দলটি।

শেষ দিকে জাকের আলী (৯ বলে অপরাজিত ১৫) ও তানজিম সাকিব (৩ বলে অপরাজিত ৮)-এর ছোট কিন্তু কার্যকর ইনিংসে আবার গতি ফিরে আসে রানে।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল ছিলেন হাসান আলী ও আব্বাস আফ্রিদি, দুজনই নেন ২টি করে উইকেট। তবে ব্যাটসম্যানদের দাপটে সব বোলারই ছিলেন খরুচে। ফাহিম আশরাফ ৪ ওভারে দেন ৪১ রান, শাদাব খান ৩ ওভারে ২৬ রান দিয়ে পান ১ উইকেট। সাইম আইয়ুব ও আব্রার আহমেদের ইকোনমি ছিল যথাক্রমে ১২ ও ১৩.৫০।

বাংলাদেশ ২০ ওভারে তুলেছে ১৯৬ রান, যা সিরিজে তাদের সর্বোচ্চ স্কোর। এখন সব চাপ পাকিস্তানের ব্যাটারদের কাঁধে।

হোয়াইটওয়াশ এড়াতে এবার প্রয়োজন বোলারদের একসঙ্গে জ্বলে ওঠা। পাকিস্তান কি পারবে এই পাহাড় ডিঙাতে, নাকি বাংলাদেশ ফিরবে সম্মানজনক এক জয় নিয়ে—উত্তর দেবে দ্বিতীয় ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X