স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলের ধাক্কায় অনিশ্চয়তায় পাকিস্তানের বাংলাদেশ সফর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে যে প্রস্তুতি শুরু হয়েছিল, তাতে হঠাৎ করেই পড়েছে সূচি-জট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন সূচি ঘোষণার পর দুই দেশের আন্তর্জাতিক সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সফরের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো।

বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান জাতীয় দলের। এই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিসহ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু গত রোববার (১৪ ডিসেম্বর) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের ১১তম আসরের সূচি ঘোষণা করার পর পরিস্থিতি বদলে যায়।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। ঠিক এই সময়েই বাংলাদেশ সফরের বড় অংশ পড়ায় সূচি সংঘাত এড়াতে নতুন করে ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ নিয়ে পিসিবি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছে।

জিও সুপার জানিয়েছে, এই সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ সফরের সময় পরিবর্তনই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিসিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, সিরিজটি বিকল্প সময়ে সরিয়ে নেওয়া হবে, তবে সফরের কাঠামো অপরিবর্তিত থাকবে।

‘সিরিজটি পুনঃনির্ধারণ করা হবে। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে,’—জানিয়েছেন বিসিবির ওই সূত্র। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ম্যাচের সংখ্যা কোনো অবস্থাতেই কমানো হবে না।

তবে নতুন সূচির সঙ্গে মানিয়ে নিতে সীমিত ওভারের অংশে কিছু সমন্বয় আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোর ক্রম বা সময়সূচিতে পরিবর্তন হতে পারে, যদিও সেটি এখনো চূড়ান্ত নয়।

পিসিবি ও বিসিবির আলোচনা শেষ হলে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের নতুন সূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। আপাতত পিএসএলের কারণে এই বহুল প্রতীক্ষিত সিরিজের সময় নিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X