স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রশ্নে যা বললেন শোয়েব

শোয়েব আখতার। ছবি : সংগৃহীত
শোয়েব আখতার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং নতুন করে আলোচনায়—আর সেই আলোচনার কেন্দ্রে এবার শোয়েব আখতার। বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের সামনে উঠেছে প্রশ্ন—ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেলে কি রাজি হবেন তিনি?

ঢাকায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শোয়েব আখতার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন নিজের অবস্থান। তার মতে, এ মুহূর্তে বাংলাদেশের পেস বোলিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি শন টেইটই। শোয়েব বলেন, শন টেইট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ। তার উপস্থিতিতে আলাদা করে কাউকে ভাবার প্রয়োজন নেই। টেইটকে তিনি শুধু দক্ষ কোচ নয়, একজন সৎ ও নিবেদিত মানুষ হিসেবেও আখ্যা দেন।

শোয়েব আরও জানান, যদি কখনো বাংলাদেশে তার ভূমিকা থাকে, তবে সেটা হবে সমর্থকদের সঙ্গে সম্পর্ক গড়ার জায়গা থেকে—‘জনতার চ্যাম্পিয়ন’ হয়ে। তবে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সময়ের সীমাবদ্ধতা। সুযোগ এলে বিবেচনা করবেন বললেও, আপাতত শন টেইটই যে সেরা সমাধান—সে কথাই বারবার তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও কথা বলেন শোয়েব আখতার। তার মতে, নাহিদের সামনে যাওয়ার পথটা পরিষ্কার—নিয়মিত ট্রেনিং, শরীরকে চাপ নেওয়ার মতো তৈরি করা এবং মানসিক দৃঢ়তা ধরে রাখা। শোয়েবের বিশ্বাস, এসব বজায় রাখতে পারলে নাহিদ বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন হয়ে উঠতে পারেন। একই সঙ্গে তাসকিন আহমেদের প্রশংসাও করেন তিনি, বলেন—তাসকিন এখন দারুণ ছন্দে রয়েছেন এবং প্রয়োজনীয় গুণাবলি তার মধ্যে আছে।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নিজের স্মৃতির কথাও স্মরণ করেন শোয়েব। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের হার—সেই ম্যাচে নিজে মাঠে ছিলেন বলে আজও ভুলতে পারেননি। তার ভাষায়, এরপর দুই দেশের ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। এখন বাংলাদেশ সব ম্যাচেই জিততে চায়, আর দেশের মানুষ ক্রিকেটকে প্রাণ দিয়ে ভালোবাসে।

শোয়েব আখতারের কণ্ঠে শেষ পর্যন্ত ছিল একটাই বার্তা—বাংলাদেশ ক্রিকেট এগোচ্ছে, পেস বোলিং শক্ত হচ্ছে, আর এই অগ্রযাত্রা দেখলে তার ভালো লাগাটাই সবচেয়ে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X