স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বারপ্রান্তে ইতালি

ইতালি ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ইতালি ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ফুটবলে তাদের বিশ্বমঞ্চের উপস্থিতি বহু পুরোনো ইতিহাসের অংশ। বিশ্বকাপে ইউরো খেলেছে জিতেছেও। কিন্তু ক্রিকেট? ক্রিকেটের মঞ্চে ইতালির নাম শোনাই যায় না। তবে এবার সেই ধারাকে উল্টে দিয়েছে ইতালি।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চল ফাইনালে শক্তিশালী স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে ইতিহাসের পথে এগিয়ে গেল ইতালি। বুধবার (৯ জুলাই) দ্য হেগে অনুষ্ঠিত এই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষে উঠে গেছে দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণই করে ইতালি। ওপেনার এমিলিও গে মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন। এরপর হ্যারি মানেন্তি ৩৮ রান ও শেষ দিকে গ্রান্ট স্টুয়ার্টের ২৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস দলকে পৌঁছে দেয় ১৬৭ রানে।

জবাবে স্কটল্যান্ডের জর্জ মুনসি একপ্রান্ত আগলে ৬১ বলে ৭২ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রানেই থামে স্কটিশদের ইনিংস। বল হাতে চমক দেখান মানেন্তি। ব্যাটে অবদান রাখার পর এবার বোলিংয়েও নিয়েছেন ৫ উইকেট!

এই জয়ের ফলে তিন ম্যাচ শেষে দুটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। দুই পয়েন্টে পিছিয়ে আছে জার্সি ও স্কটল্যান্ড।

ইতালির নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার জো বার্নস। তাদের শেষ গ্রুপ ম্যাচ আগামী ১১ জুলাই, নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে ইতালি। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। কারণ শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্সি ও স্কটল্যান্ড।

ফুটবলে বিশ্বকাপজয়ী দেশ হিসেবে ইতালির পরিচিতি সবারই জানা। এবার ক্রিকেটের মঞ্চে নতুন এক রূপকথার জন্ম দিতে চলেছে দেশটি। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন ইতালির শেষ ম্যাচের দিকে, ইতিহাসের আরেক অধ্যায় রচিত হওয়ার অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১০

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১১

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১২

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৩

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৪

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৫

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৬

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৭

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৮

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৯

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X