স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে টাইগার বোলিং ঝলকে বিধ্বস্ত পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েই বাজিমাত করল বাংলাদেশ। ফিজ-তাসকিনদের দারুণ বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ২০ ওভারের আগেই ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বোলিং আক্রমণের সামনে কার্যত দিশেহারা ছিল সফরকারীরা।

টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুটা যদিও ভালোই করেছিল পাকিস্তান—ফখর জামান ও সাইম আয়ুবের ব্যাটে কয়েকটি চারের সাহায্যে রানের চাকাও ঘুরছিল। তবে দ্বিতীয় ওভারেই তাসকিন সাইমকে ফেরান মাত্র ৬ রানে। এরপর তৃতীয় ওভারে মেহেদীর বলে ক্যাচ দিয়ে হারিস (৪) ফিরে গেলে শুরু হয় ভাঙনের সুর।

পঞ্চম ওভারে অধিনায়ক সালমান আলি আগা ধুকতে ধুকতে ৯ বল খেলে মাত্র ৩ রানে তানজিম হাসানের শিকার হন। পাওয়ারপ্লের শেষ দিকে অভিষিক্ত হাসান নবাজকে ফিরিয়ে দেন মোস্তাফিজ, পাকিস্তান তখন ৪১-৪।

এরপর একটি রানআউটে ফিরে যান মোহাম্মদ নবাজ, আরেকটি রানআউটে কাটা পড়েন ফখর জামান—যিনি একপ্রান্ত আগলে ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। উভয় রানআউটেই জড়িত ছিল ভুল বোঝাবুঝি।

পরে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। খুশদিল ২৩ বলে করেন ১৭ রান, আর আফ্রিদি তিনটি ছক্কা হাঁকিয়ে ২২ রান করেন। দু’জন মিলে ৩৩ রানের জুটি গড়েন, যা ইনিংসের সর্বোচ্চ।

১৬তম ওভারে মোস্তাফিজ ফেরান খুশদিলকে। আর ইনিংসের একদম শেষ দিকে আবার তাসকিন ফিরে আসেন আগুন হয়ে—একই ওভারে ফিরিয়ে দেন আফ্রিদি, ফাহিম আশরাফ ও অভিষিক্ত সালমান মির্জাকে।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১০ রানে।

ইনিংস সারসংক্ষেপ:

  • পাকিস্তান: ১১০/১০ (১৯.৩ ওভার)
  • ফখর জামান ৪৪ (৩৪), আব্বাস আফ্রিদি ২২ (১৯), খুশদিল শাহ ১৭ (২৩)
  • তাসকিন আহমেদ ৩/২২, মোস্তাফিজুর রহমান ২/৬, মেহেদী হাসান ১/৩৭, তানজিম হাসান ১/২০
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X