স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে টাইগার বোলিং ঝলকে চাপে পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েই বাজিমাত করল বাংলাদেশ। ফিজ-তাসকিনদের দারুণ বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ২০ ওভারের আগেই সাত উইকেট হারিয়ে মাত্র ১০৮ রানে গুটিয়ে যাওয়ার পথে পাকিস্তান।

ফখর জামান একাই লড়াই চালিয়ে ৩৪ বলে ৪৪ রান করেন, মারেন ৬টি চার ও একটি ছক্কা। তবে বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। ইনিংসের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ফখর জামান রানআউট হলে, যা গড়ে দেয় ম্যাচের মোড়।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে কিপটে ছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন, যার মধ্যে ছিল খুশদিল শাহ ও হাসান নেওয়াজের গুরুত্বপূর্ণ উইকেট। তাসকিন, তানজিম ও মাহেদিও একটি করে উইকেট নেন। দারুণ বোলিংয়ের সঙ্গে চমৎকার ফিল্ডিংও বাংলাদেশের আধিপত্যে বড় ভূমিকা রাখে- দুটি রানআউটের মাধ্যমে পাকিস্তানের মাঝের সারিকে ভেঙে দেওয়া হয়।

ম্যাচটি হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফরের প্রথম টি-টোয়েন্টি। আজকের এই ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে পেসার সালমান মির্জার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ১০৮/৭ (১৭.৪ ওভার)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X