স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট
শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। ‍ছবি : সংগৃহীত

আর কিছুদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২০০০ টাকা দামের টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলোর জন্য। টিকিটের দাম প্রকাশের পর থেকে ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কীভাবে সহজ উপায়ে কাটা যাবে আসন্ন এ সিরিজের টিকিট।

জানা গেছে, দুই দলের এই টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা রেখেছে বিসিবি। বিসিবির ওয়েবসাইট এবং অফিসিয়াল টিকিটিং অ্যাপে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে টিকিট কিনতে পারবে ক্রীড়াপ্রেমী দর্শকরা।

এশিয়া কাপের আগে সিরিজটিকে প্রস্তুতিমূলক আসর হিসেবে দেখছে বাংলাদেশ। মূলত ভারত সফর পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়ে নেদারল্যান্ডসকে আতিথ্য দিচ্ছে টাইগাররা।

টিকিট মূল্য-

  • শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া – ১৫০ টাকা
  • শহীদ আবু সাঈদ স্ট্যান্ড – ২৫০ টাকা
  • গ্রিন হিল এরিয়ার প্রিমিয়াম আসন – ৫০০ টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড ও ডিরেক্টরস এনক্লোজার – ২০০০ টাকা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X