স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

রায়ান কুক। ছবি : সংগৃহীত
রায়ান কুক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা আছে তার। এবার প্রতিপক্ষের কোচ হয়ে ফিরলেন ঢাকায়। বলা হচ্ছে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুকের কথা।

ডাচদের এই কোচ জানালেন, বাংলাদেশে আবার আসতে পেরে খুশি হলেও স্বাগতিকদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

সিলেটে আগামীকালেল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুক বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছে। তবে অন্য সিরিজগুলোতে তাদের দুর্বলতাও ধরা পড়েছে। আমরা আত্মবিশ্বাসী যে ভালো ক্রিকেট খেলতে পারব। জানি, বাংলাদেশ নিজেদের মাটিতে বেশ শক্ত প্রতিপক্ষ। এখানে তাদের অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছে, যাদের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন।’

বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জকে সামনে রেখেই মাঠে নামতে চায় তার দল, এমনটা স্পষ্ট করে দিয়েছেন কুক।

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ এক পরীক্ষা। কিন্তু আমরা জয়ের আশা নিয়েই এখানে এসেছি। যদি টি-টোয়েন্টি বিশ্ব আবারও একই গ্রুপে পড়ি, অবশ্যই তাদের হারানোর চেষ্টা করব। এখন আমাদের সামনে যা আছে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে চাই আমরা।’

অতীতে বাংলাদেশের ড্রেসিংরুমের ভেতর থেকে দলের পরিবেশ দেখেছেন কুক। এবার প্রতিপক্ষ হয়ে সেই অভিজ্ঞতাকেই ব্যবহার করতে চান নেদারল্যান্ডসের কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X