স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে কী করতে হবে, জানালেন মালিক

শোয়েব মালিক। ‍ছবি : সংগৃহীত
শোয়েব মালিক। ‍ছবি : সংগৃহীত

শুরু হয়েছে এশিয়া কাপ। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে খ্যাতনামা ধারাভাষ্যকাররা এশিয়া কাপকে ঘিরে করছেন ভবিষ্যদ্বাণী। এবার বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক। শর্ত সাপেক্ষে টাইগারদের সুপার ফোরে দেখছেন তিনি।

শোয়েব মালিক মনে করেন, সেরা একাদশ গঠনে যা যা প্রয়োজন তার সবই বাংলাদেশের আছে। তবে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব দেখছেন তিনি। এই জায়গায় উন্নতি করতে পারলে বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারবে বলে মনে করেন মালিক।

এ প্রসঙ্গে বিপিএল মাতানো এই পাক ক্রিকেটার বলেন, ‘ভালো একাদশ বানানোর সামর্থ্য বাংলাদেশের আছে। তবে যে জিনিসের কমতি মনে হয়, তা হলো ব্যাটিংয়ে ধারাবাহিকতা। তারা ভালো খেলে মাঝেমাঝে। ২০-২৫ রান করে আউট হওয়া যাবে না। সেটাকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে। এটা বাংলাদেশি ব্যাটারদের খুব একটা করতে দেখা যায় না।’

দ্বিপাক্ষিক সিরিজ, বিপিএলসহ ঘরোয়া ক্রিকেট খেলার সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের খুব ভালো করেই চেনা জানা শোয়েব মালিকের। বর্তমান দলে থাকা সাইফুদ্দিন ও রিশাদের প্রশংসা করে তিনি বলেন, ‘সাইফুদ্দিন একজন অলরাউন্ডার, খুব ভালো অলরাউন্ডার। সে দারুণ ইয়র্কার বল করে। লোয়ার অর্ডারে ভালো ব্যাটিংও পারে। লেগ স্পিনার রিশাদও ভালো ব্যাটিং পারে।’

এর আগে, বাংলাদেশ দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনি বিশ্বাস করেন, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে খেলবে টাইগাররা।

কালবেলা/এমএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১০

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১১

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১২

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৩

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৪

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৬

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৭

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১৮

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

২০
X