স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে টেনে পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন। ‍ছবি : সংগৃহীত
রবিচন্দ্রন অশ্বিন। ‍ছবি : সংগৃহীত

হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশকে টেনে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বর্তমান ভারত দলের সঙ্গে পাকিস্তানের তুলনাই করতে আগ্রহী নন তিনি।

অশ্বিন আহ্বান জানান, পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কার সঙ্গে বেশি বেশি ম্যাচ রাখা উচিত ভারতের। নিজের ইউটিউব চ্যানেলে আলাপকালে অশ্বিন বলেন, ‘আয়োজকদের উচিত পরের বার ভারত ও শ্রীলঙ্কার তিনটি ম্যাচ রাখা। আমি মনে করি, ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

পাকিস্তানের প্রতি সহানুভূতি প্রকাশ করে অশ্বিন বলেন, ‘পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে। রাজনৈতিক প্রসঙ্গ বাদ দিলাম। সাইম আইয়ুব ছাড়া আর তেমন কারও যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। ব্যবহারিক, প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারত ভিন্ন অবস্থানে রয়েছে, তাই দুই দলের তুলনা করা অন্যায্য ব্যাপার।’

এ সময় বাংলাদেশকে টেনে এনে পাকিস্তানকে দিয়ে খোঁচা দেন ভারতের এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাকফুটে থেকে ১৩৯ রান জড়ো করেছিল। পাকিস্তান থেমেছে ১২৭ রানে। অশ্বিন বলেন, ‘১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ৭৫ রান করলে ১৫০, ১৬০ এমনকি ১৬৫ রানও করতে পারত। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটাই দেখুন না। এমনকি বাংলাদেশও ১৪০ রানও করেছিল। জাকের-শামীমের জুটিতে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু পাকিস্তান খুবই খারাপ খেলেছে।‘

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X