স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

আফগান বধের পর টাইগারদের তাকিয়ে থাকতে হবে এই ম্যাচের দিকে

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। টাইগাদের দেওয়া লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয়। লঙ্কানদের কাছে হারের পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে বাংলাদেশের সুপার ফোরে খেলা।

শ্রীলঙ্কার কাছে হারের পর বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২। তবে নেট রান রেটে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে।

সুপার ফোর নিশ্চিত করতে হলে সর্বপ্রথম বাংলাদেশকে যে কাজটি করতে হবে তা হলো আফগানিস্তানকে হারানো। এটি করতে পারলেই কেবল সুপার ফোরে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে। অন্যথায়, আরও কঠিন সমীকরণ মেলাতে হবে টাইগারদের।

আফগানদের শুধু হারালেই হবে না। সুপার ফোর নিশ্চিত করার জন্য বাংলাদেশকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও। প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে এবং শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে যদি আফগানরা জিতে যায় তখন রান রেটের মারপ্যাঁচে পড়বে টাইগাররা। আপাতত সুপার ফোরের রাস্তা চালু রাখতে আফগানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই নেই বাংলাদেশের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X