স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

রাতে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
রাতে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা, যেখানে একপেশে জয় পেয়েছিল ভারত। এবার সুপার ফোরের ম্যাচে ভারতের দাপটই অব্যাহত থাকবে, নাকি গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান—সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।

গ্রুপ পর্বের মতো পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

নিয়ম রক্ষার ওমান ম্যাচে পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়ে মাঠে নেমেছিল ভারত। তাদের পরিবর্তে একাদশে ছিলেন আর্শদীপ সিং ও হার্শিত রানা। পাকিস্তান ম্যাচে আবারও জায়গা হারাবেন তারা। একাদশে ফিরবেন বুমরাহ ও বরুণ। এ ছাড়া ভারতের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

অন্যদিকে, আরব আমিরাতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল পাকিস্তান। ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে ঢুকেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ। ভারতের বিপক্ষেও তাদের একাদশে রাখার সম্ভাবনাই বেশি।

সুপার ফোরের ভারত-পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X