স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

সমীকরণ মিললে এই বছর পাঁচবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত
একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত

ক্রিকেটের একাধিক বড় টুর্নামেন্ট রয়েছে ২০২৬ সালে। পুরুষ এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। ফলে ২২ গজের লড়াইয়ে বেশ কয়েকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হতে পারে দু’দল। গ্রুপের ম্যাচ ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে হতে পারে ভারত-পাকিস্তান লড়াই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলাদা গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে। প্রস্তাবিত সূচি অনুযায়ী লিগ পর্বে দু’দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। সুপার সিক্স পর্বেও দেখা যাবে না ভারত-পাকিস্তান লড়াই। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হতে পারে দু’দেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের একবার মুখোমুখি হওয়া নিশ্চিত। আগামী ১৪ জুন এজবাস্টনে হারমনপ্রীত কৌরদের খেলতে হবে ফতিমা সানাদের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে।

সব মিলিয়ে ২০২৬ সালে ২২ গজে ভারত-পাকিস্তানের দু’বার মুখোমুখি হওয়া নিশ্চিত। পুরুষ এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে খেলবে দু’দেশ। সব মিলিয়ে পাঁচ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি ম্যাচ অবশ্য অনিশ্চিত। নির্ভর করবে সেসব টুর্নামেন্টে দুই দলের পারফরম্যান্সের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X