স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৬ অক্টোবর বিসিবি নির্বাচনে বাধা নেই

বিসিবি নির্বাচনে আর বাধা নেই। ছবি : কালবেলা
বিসিবি নির্বাচনে আর বাধা নেই। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক ক‌মি‌টি থেকে কাউন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে মনোনয়ন ফর্ম নিয়েছেন মোট ৬০ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে হয় মনোনয়ন সংগ্রহ প্রক্রিয়া।

তপশিল অনুযায়ী, গতকালই ছিল মনোনয়ন নেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে কার্যক্রম। কেউ সরাসরি উপস্থিত থেকে, কেউ বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেছেন ফর্ম।

আলোচিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন নিয়েছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু (ক্যাটাগরি-২) এবং জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার খালেদ মাসুদ পাইলট (ক্যাটাগরি-৩)। ক্লাব ক্যাটাগরি থেকে ফর্ম কিনেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। এর আগে ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে তিনি কাউন্সিলর হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X