স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রবিনসনের শতকেও লাভ হলো না, মার্শ ঝড়ে অস্ট্রেলিয়ার জয়

মার্শের ঝড়ের কাছে পাত্তা পায়নি রবিনসনের শতক। ছবি : সংগৃহীত
মার্শের ঝড়ের কাছে পাত্তা পায়নি রবিনসনের শতক। ছবি : সংগৃহীত

কিউই ব্যাটার টিম রবিনসনের প্রথম আন্তর্জাতিক শতক ছিল চোখধাঁধানো। কিন্তু তার সেই লড়াই শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনতে পারেনি নিউজিল্যান্ডের জন্য। প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের দেওয়া ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক মিচেল মার্শের আগ্রাসী ব্যাটিংয়ের কাছে সব ভেসে গেল। তার ঝোড়ো ৮৫ রানের ওপর ভর করে মাত্র ১৬.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের চ্যাপেল-হাডলি টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল তারা।

টস জিতে বোলিং বেছে নিয়েই অস্ট্রেলিয়া শুরুতে দারুণ চাপ তৈরি করে। প্রথম দুই ওভারেই পড়ে যায় নিউজিল্যান্ডের তিন উইকেট—টিম সাইফার্ট (৪), ডেভন কনওয়ে (১) আর মার্ক চ্যাপম্যান (০) দ্রুত ফিরলে কিউইদের স্কোর দাঁড়ায় ৬/৩। তখনই দায়িত্ব নেন রবিনসন আর ড্যারিল মিচেল।

রবিনসন ধীরগতিতে শুরু করলেও শিগগিরই নিজের খোলস ছেড়ে বের হন। মার্কাস স্টয়নিস আর জেভিয়ার বার্টলেটকে টানা দুই ওভারে ছক্কা-চারে চেপে ধরেন। ৩১ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তার সঙ্গে মিচেলের ৬৭ রানের জুটিতে ১০ ওভারে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় ৯৩/৩ এ। তবে ৩৪ রান করা মিচেল আউট হলে আবারও চাপ তৈরি হয়।

অস্ট্রেলিয়া অবশ্য মাঠে কিছু ভুল করেছিল—রবিনসনকে চারবার জীবন উপহার দেয় তারা। একবার মিসড স্টাম্পিং, তিনবার ক্যাচ ফেলে। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন কিউই ওপেনার। শেষ পর্যন্ত ৬ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৬ রানে থামেন তিনি, আর শেষ বলে ছক্কা মেরে দলকে নিয়ে যান ১৮১/৬ এ।

তবে সেই রান যথেষ্ট হয়নি। রান তাড়া করতে নেমে শুরুতেই মার্শ ঝড় তুললেন। প্রথম তিন ওভারে তিনটি বাউন্ডারি আর একটি ছক্কা মারেন তিনি। সঙ্গী ট্রাভিস হেডও ছিলেন সমান তেজে। মাত্র ৫ ওভারে অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলে অর্ধশতক।

হেড (৩১) আউট হলেও কোনো চাপ তৈরি হয়নি। ম্যাট শর্ট এসে খেলেন ছোট্ট কিন্তু ঝলমলে ইনিংস। অন্যদিকে মার্শ মাত্র ২৯ বলে তুলে নেন হাফসেঞ্চুরি, যার মধ্যে টানা দুই ছক্কা ছিল ফোল্কসের বিপক্ষে। ১৫তম ওভারে মার্শ (৪৩ বলে ৮৫, ৯ চার ও ৪ ছক্কা) আউট হলেও তখন জয় কেবল সময়ের ব্যাপার। ১৬.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পূর্ণ করে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৮১/৬, ২০ ওভার (রবিনসন ১০৬*, মিচেল ৩৪; ডোয়ারশিয়াস ২-৪০)

অস্ট্রেলিয়া: ১৮৫/৪, ১৬.৩ ওভার (মার্শ ৮৫, হেড ৩১; হেনরি ২-৪৩)

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী, সিরিজে ১-০ তে এগিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X