স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

লিগ বর্জন করবে না ঢাকার ক্লাবগুলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জমে থাকা অনিশ্চয়তার কালো মেঘ অবশেষে সরে গেল। বিসিবি নির্বাচনের পর লিগ বর্জনের ঘোষণা দিয়ে যে অচলাবস্থা তৈরি করেছিল ঢাকার কয়েকটি ক্লাব, তারা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফলে নতুন মৌসুমে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেট—এ যেন স্বস্তির খবর পুরো ক্রিকেট অঙ্গনের জন্য।

বুধবার (২২ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর বৈঠকে মিলিত হন প্রথম বিভাগের ২০ ক্লাবের প্রতিনিধিরা। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৬ ক্লাবের কর্মকর্তারা। আলোচনার পর সবাই খেলায় অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করায় কাটল লিগের অনিশ্চয়তা।

সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, ‘আজ আমরা প্রথম বিভাগের দলগুলোর সঙ্গে বৈঠক করেছি। প্রায় সব ক্লাবই এসেছে এবং কেউই বলেনি যে তারা খেলবে না। সবাই নতুন মৌসুমে অংশ নিতে আগ্রহী।’

তিনি জানান, নভেম্বরেই মাঠে গড়াবে নতুন মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সময়সূচি নিয়ে সামান্য মতপার্থক্য থাকলেও বড় কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি। ‘আমরা খুব শিগগিরই লিগ শুরুর তারিখ ঘোষণা করব,’—যোগ করেন দিপন।

একই সঙ্গে তিনি জানান, প্রয়োজনে তিনটি বিভাগ—প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—একসঙ্গে পরিচালনার পরিকল্পনা আছে সিসিডিএমের। তবে প্রিমিয়ার ডিভিশন আপাতত শুরু হচ্ছে না, কারণ সামনে বিপিএল, জাতীয় দলের সিরিজ ও জাতীয় ক্রিকেট লিগের ব্যস্ততা।

প্রথম বিভাগ আগে শুরু করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিপন বলেন, ‘প্রিমিয়ার ডিভিশনের খেলোয়াড়রাও চাইলে প্রথম বিভাগে খেলার সুযোগ পাবে। প্রথম বিভাগে ভালো উইকেট দেওয়াই আমাদের লক্ষ্য। মৌসুমের শুরুতে উইকেট ভালো থাকে, তাই এটিই সেরা সময়। আমরা এপ্রিলের মধ্যেই সব লিগ শেষ করতে চাই।’

নতুন মৌসুমে মাঠ নিয়েও আশাবাদী সিসিডিএম চেয়ারম্যান। তিনি জানান, ‘প্রথম বিভাগের জন্য ৫টা মাঠ দরকার ছিল, আমরা ৭টা মাঠ পেয়ে গেছি। বসুন্ধরায় এবার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ হবে। এছাড়া মোহাম্মদপুরের সিলিকন, পিকেএসপি এক ও দুই নম্বর গ্রাউন্ড, কেরানীগঞ্জের তেঘরিয়ার মাঠও পাচ্ছি। বিকেএসপির দুটি মাঠও কিছুদিনের মধ্যেই পেয়ে যাব।’

সব মিলিয়ে ঢাকার ক্লাব ক্রিকেটে অচলাবস্থা কাটিয়ে এখন নতুন সূচনার অপেক্ষা। ক্লাবগুলোর মাঠে ফেরার সিদ্ধান্ত শুধু ঘরোয়া ক্রিকেট নয়, পুরো দেশের ক্রিকেট কাঠামোতেই ফেরাচ্ছে প্রাণচাঞ্চল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X